1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
সর্বশেষঃ
তরুণদের বিনামূল্যে অনলাইন কোচিং ও এআই প্রশিক্ষণের ঘোষণা মোদির হাতীবান্ধায় ট্রাকের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত নোয়াখালীতে দেশীয় তৈরি একনলা বন্দুক উদ্ধার, গ্রেপ্তার ২ ২ হাজার ১০০ কোটি টাকায় ৭০ হাজারের বেশি শিক্ষককে অবসর ও কল্যাণ ভাতা: শিক্ষামন্ত্রী ডারউইন টেস্টে ইতিহাসের হাতছানি, অস্ট্রেলিয়াকে চাপে রেখে জয় দেখছে বাংলাদেশ মেসির বাবার মৃত্যুতে রোনালদোর সমবেদনা, ইনস্টাগ্রামে গড়ল নতুন রেকর্ড মিশিগানে বন্দুকধারীর গুলিতে নিহত ৫, সন্দেহভাজনের মরদেহ উদ্ধার বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে নতুন চার নেতা বুড়িশ্বর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে জিলু চৌধুরীর গণসংযোগ ১৫ আগস্টে ধানমন্ডি ৩২ নম্বরে পুলিশের কঠোর নিরাপত্তা, ফুল দিতে আসা যুবলীগ কর্মী আটক

বুড়িশ্বর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে জিলু চৌধুরীর গণসংযোগ

‎মোঃ সাইফুল ইসলাম, স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

আসন্ন স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচনকে সামনে রেখে নাসিরনগর উপজেলার ৬ নম্বর বুড়িশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন বিশিষ্ট ঠিকাদার জিলু চৌধুরী।

প্রতিদিনই তিনি ইউনিয়নের বিভিন্ন গ্রাম, পাড়া-মহল্লা, হাট-বাজার ও গুরুত্বপূর্ণ এলাকায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় ও মতবিনিময় করছেন। এ সময় তিনি স্থানীয়দের সুখ-দুঃখ, বিভিন্ন সমস্যা ও উন্নয়নসংক্রান্ত প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শুনছেন। নির্বাচিত হলে একটি সেবামুখী, স্বচ্ছ ও জবাবদিহিমূলক মডেল ইউনিয়ন পরিষদ গঠনের প্রত্যয়ও ব্যক্ত করছেন তিনি।

গণসংযোগকালে জিলু চৌধুরী বলেন, ‘৬ নম্বর বুড়িশ্বর ইউনিয়নের উন্নয়ন, সুশাসন নিশ্চিত করা এবং সাধারণ মানুষের দোরগোড়ায় নাগরিক সেবা পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য। আমি সবসময় মানুষের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব। জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়েই নির্বাচনে অংশ নিতে চাই।’

এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার সঙ্গে উপস্থিত ছিলেন। বিভিন্ন এলাকায় গণসংযোগকে কেন্দ্র করে সাধারণ মানুষের অংশগ্রহণ ও উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

স্থানীয়দের মতে, ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের প্রচারণা দিন দিন জমে উঠছে। গণসংযোগের মাধ্যমে প্রার্থীরা ভোটারদের কাছে নিজেদের পরিকল্পনা, উন্নয়নের রূপরেখা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরছেন। এরই ধারাবাহিকতায় ঠিকাদার জিলু চৌধুরীর গণসংযোগও ইউনিয়নজুড়ে আলোচনার সৃষ্টি করেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page