1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
সর্বশেষঃ
কুমিল্লায় অস্ত্রোপচারের পর রোগীর মৃত্যু, ভুল চিকিৎসার অভিযোগ গাংনীতে বিএনপি নেতার বাড়ির পাশ থেকে বোমাসদৃশ দুই বস্তু উদ্ধার বিএনপি কার্যালয়ের সামনে বোমা বিস্ফোরণ, উদ্ধার আরও দুই বোমাসদৃশ বস্তু শেখ হাসিনার ইস্যুতে আটকে গেল তারেক রহমানের ভারত সফর উপসচিবের স্বাক্ষর জাল করে ভুয়া নিয়োগপত্র, ডিবির হাতে প্রতারক চক্রের মূলহোতা রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়ন বৈধ তারেক রহমানের কিশোরগঞ্জ আগমন উপলক্ষে মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের আনন্দ মিছিল ঢাকার আন্তঃস্কুল চ্যাম্পিয়ন্স লিগের গ্র্যান্ড ফাইনালে থাকছেন আর্জেন্টিনার কিংবদন্তি ক্যানিজিয়া গৌরীপুরে ওয়ারেন্টভুক্ত মামলায় যুবদল নেতা গ্রেফতার অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়

সাতক্ষীরায় প্রীতি ফুটবল ম্যাচে ইমারত শ্রমিক দলের জয়

হাবিবুল হাসান, সাতক্ষীরা রিপোর্টার
  • প্রকাশিত: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে জমজমাট আয়োজনে অনুষ্ঠিত ‘প্রিমিয়ার সিমেন্ট বিশ্বকাপ মাতোয়ারা প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬’-এ জয় পেয়েছে ইমারত শ্রমিক দল। টাইব্রেকারে ১-০ গোলে ভ্যান শ্রমিক একাদশকে হারিয়ে বিজয়ী হয় তারা।

শনিবার (১৫ আগস্ট) বিকেলে সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ডি.বি. ইউনাইটেড হাই স্কুল মাঠে ইমারত শ্রমিক দল ও ভ্যান শ্রমিক একাদশের মধ্যে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

মিতা এন্টারপ্রাইজ, পূর্ব দহাখোলা, সাতক্ষীরার প্রোপ্রাইটর মো. আব্দুস সামাদের পরিচালনায় আয়োজিত খেলায় ইমারত শ্রমিক দল হলুদ জার্সি এবং ভ্যান শ্রমিক একাদশ সবুজ জার্সি পরে মাঠে নামে।

উত্তেজনাপূর্ণ ম্যাচে নির্ধারিত ৯০ মিনিটে উভয় দল ২-২ গোলে সমতায় থাকে। পরে টাইব্রেকারে ইমারত শ্রমিক দল ১-০ গোলে ভ্যান শ্রমিক একাদশকে পরাজিত করে।

ইমারত শ্রমিক দলের অধিনায়ক ছিলেন ইব্রাহিম এবং টিম ম্যানেজার আকবর হোসেন। অন্যদিকে ভ্যান শ্রমিক একাদশের অধিনায়ক ছিলেন মো. রফিকুল ইসলাম এবং টিম ম্যানেজার আব্দুল খালেক।

খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন প্রিমিয়ার সিমেন্টের খুলনা জোনের জোনাল ইনচার্জ সাখাওয়াত হোসেন, সাতক্ষীরা সদরের আরআই তানিম আহমেদ, মিতা এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর মো. আব্দুস সামাদসহ অন্য অতিথিরা।

এ সময় আরও উপস্থিত ছিলেন মো. মিলন হোসেন, ব্রহ্মরাজপুর ইমারত শ্রমিক সমিতির সভাপতি মো. আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ বাবু, গ্রাম্য চিকিৎসক জিয়াউর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

ম্যাচে প্রধান রেফারির দায়িত্ব পালন করেন মো. মোকলেছুর রহমান। তাঁর সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন ওজিয়ার রহমান ও জালাল।

খেলা দেখতে মাঠে শত শত ফুটবলপ্রেমী দর্শকের সমাগম ঘটে। দর্শকদের উচ্ছ্বাস ও করতালিতে পুরো মাঠ উৎসবমুখর হয়ে ওঠে।

আয়োজকরা জানান, শ্রমজীবী মানুষের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করতেই এ ধরনের প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page