1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন

দলীয় সিদ্ধান্তে পদত্যাগ করলেন ১০ ডেপুটি ও ৭ সহকারী অ্যাটর্নি জেনারেল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

জামায়াতপন্থি ১০ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ৭ জন সহকারী অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করেছেন। সোমবার (২২ জুন) তারা একযোগে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে নিজেদের পদত্যাগপত্র জমা দেন।

মঙ্গলবার (২৩ জুন) পদত্যাগকারী সহকারী অ্যাটর্নি জেনারেল তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

জানা গেছে, সংশ্লিষ্ট আইন কর্মকর্তারা দলীয় সিদ্ধান্তের ভিত্তিতে পদত্যাগ করেছেন।

পদত্যাগকারী ৭ জন সহকারী অ্যাটর্নি জেনারেল হলেন— ইউসুফ আলী, শফিকুর রহমান, আবদুল করিম, ফরিদ উদ্দিন খান, গোলাম রহমান ভুঁইয়া, আসাদ উদ্দিন এবং তারিকুল ইসলাম।

এছাড়া পদত্যাগকারী ১০ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন— ইমরুল কায়েছ রানা, হুমায়ুন কবির তানিম, আবদুল কাইয়ুম ভুঁইয়া, আবদুল্লাহিল মারফ ফাহিম, জোয়াদুর রহমান, শামসিল আরেফিন, মাহাবুবা আক্তার রলি, নূর নবী উজ্জ্বল, আল রেজা আমির এবং রেজাউল ইসলাম।

তাদের পদত্যাগের ফলে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে নতুন নিয়োগ বা পুনর্বিন্যাসের বিষয়ে আলোচনা শুরু হতে পারে বলে সংশ্লিষ্ট মহলে ধারণা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page