1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
সর্বশেষঃ
সাড়ে চার ঘণ্টায় ১৩টি স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বাস্তবায়নে চ্যালেঞ্জ, মাঠপর্যায়ে অসংগতি ও সমন্বয়হীনতার অভিযোগ আজ খোলা থাকছে সকল ব্যাংক মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর আগে জানত না ঢাকা ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা কর্মসংস্থানমুখী কারিগরি শিক্ষা গড়ে তুলতে চায় বাংলাদেশ: শিক্ষামন্ত্রী বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ সিরাজদিখানে শিশুদের খেলার মাঠ রক্ষার দাবিতে ৫০০ গ্রামবাসীর মানববন্ধন

ময়মনসিংহে ট্রাকের নিচে চাপা অটোরিকশা, নিহত ৩

পাটোয়ারী, ময়মনসিংহ রিপোর্টার
  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ময়মনসিংহ নগরীতে ট্রাকের নিচে অটোরিকশা চাপা পড়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের শম্ভুগঞ্জ রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন তারাকান্দা উপজেলার আব্দুল মোতালেবের মেয়ে শিলা আক্তার (২৫) এবং ময়মনসিংহ সদর উপজেলার রঘু রামপুর এলাকার আব্দুল হামিদের স্ত্রী আবেদা আক্তার (৩৫)। নিহত অপর এক নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম জানান, শম্ভুগঞ্জ রেলক্রসিং এলাকায় একটি অটোরিকশা ট্রাকের নিচে চাপা পড়লে ঘটনাস্থলেই একজন নিহত হন। পরে স্থানীয়রা আহত চারজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

তিনি বলেন, আহতদের মধ্যে দুজনকে অচেতন অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ নজরুল ইসলাম জানান, হাসপাতালে তিন নারী ও অটোরিকশার চালককে আনা হয়েছিল। কর্তব্যরত চিকিৎসক তিন নারীর মধ্যে দুজনকে মৃত ঘোষণা করেন। অটোরিকশার চালক প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ত্যাগ করেছেন। আহত অপর এক নারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশের তথ্যমতে, এ দুর্ঘটনায় মোট তিনজনের মৃত্যু হয়েছে এবং একজনের অবস্থা গুরুতর।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page