1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন

ইরানে সম্ভাব্য স্থল হামলার প্রস্তুতি, জড়ো করা হয়েছে মার্কিন সেনা

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : রবিবার, ২৯ মার্চ, ২০২৬

ইরানে সম্ভাব্য স্থল হামলার জন্য মধ্যপ্রাচ্যে কয়েক হাজার মার্কিন সেনা জড়ো করা হয়েছে বলে জানিয়েছে The Washington Post

রোববার (২৯ মার্চ) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, কয়েক সপ্তাহব্যাপী এই স্থল হামলার পরিকল্পনা করা হচ্ছে, যা প্রচলিত হামলার মতো হবে না। সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, এটি যুদ্ধের ‘নতুন ধাপ’ তৈরি করতে পারে এবং শুরু সময়ের তুলনায় আরও ঝুঁকিপূর্ণ হতে পারে মার্কিন বাহিনীর জন্য।

নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা জানান, এ হামলায় বড় আকারের সেনা মোতায়েনের পরিবর্তে স্পেশাল ফোর্স ও কামান ইউনিটের মাধ্যমে রেইড পরিচালনা করা হতে পারে।

তবে এই অভিযানে মার্কিন সেনারা ড্রোন, ক্ষেপণাস্ত্র ও গোলাগুলির মুখে পড়তে পারেন বলেও সতর্ক করা হয়েছে।

এ বিষয়ে হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি Karoline Leavitt বলেন, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাজ হলো প্রস্তুতি রাখা, যাতে প্রেসিডেন্ট প্রয়োজন অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারেন। তবে পরিকল্পনা করা মানেই স্থল হামলার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!