1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৭:২১ অপরাহ্ন

মাগুরার শ্রীপুরে মশাবাহিত রোগ প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

জিল্লুর রহমান সাগর, মাগুরা রিপোর্টার
  • Update Time : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে প্রতি শনিবার সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার ধারাবাহিকতায় মাগুরার শ্রীপুরে এক বিশেষ অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়েছে।

আজ শনিবার (১১ এপ্রিল) শ্রীপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মো: নাজমুল ইসলাম-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাগুরা ১ আসনের  সংসদ  সদস্য মনোয়ার হোসেন খানঁ।

উক্ত অভিযানে উপস্থিত ছিলেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) আতাউর রহমান,
উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো: আশফুল আলম,
শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বদরুল আলম হিরো, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আব্বাস উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মূন্সি রেজাউল করিম, সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার আশাফুল ইসলাম  নালিম, সাবেক সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান মোল্লা,
জেলা কৃষকদলের সভাপতি রুবাইয়াত খানঁ, সাধারণ সম্পাদক জাহানঙ্গীর আলম হিরা।
জেলা ছাত্রদল সাবেক সহ- সভাপতি এস এম সোহাগ।শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল ও সাধারণ সম্পাদক নাসিরুল ইসলাম।

আরো উপস্থিত ছিলো শ্রীপুর উপজেলা যুবদলের আহবায়ক ফরিদুল ইসলাম, সদস্য সচিব শাহা আলম তুফান,উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম, সেচ্ছাসেবক দলের আহবায়ক মুন্সি জাহানঙ্গীর হোসেন, সদস্য সচিব বদরুল আলম লিটু, ছাত্রদলের সদস্য সচিব হেমায়েত প্রমুখ।

উপজেলা প্রশাসনের কার্যালয়, উপজেলা চত্বর এবং শ্রীপুর সদরের বাজার সহ বিভিন্ন স্থানে এই অভিযান চালানো হয়।
অভিযানকালে পরিষ্কার-পরিচ্ছন্নতার পাশাপাশি সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক হ্যান্ড লিফলেট বিতরণ করা হয়।

প্রধান অতিথি জানান  অভিযান চলাকালে অফিস প্রাঙ্গণ ও ভবনের চারপাশের আবর্জনা পরিষ্কার করা হয়। এছাড়া ড্রেন, ছাদ, পরিত্যক্ত টায়ার ও ফুলের টবসহ যেসব স্থানে পানি জমে মশার লার্ভা জন্ম নিতে পারে, সেই স্থানগুলো থেকে জমে থাকা পানি অপসারণ করা হয়। এসময় ইউএনও সংশ্লিষ্ট সকলকে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখা এবং কোথাও তিন দিনের বেশি পানি জমে থাকতে না দেওয়ার বিষয়ে কঠোর নির্দেশনা প্রদান করেন।

প্রশাসন সূত্রে জানানো হয়েছে, জনস্বার্থে এই ধরনের পরিচ্ছন্নতা অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহারযোগ্য নহে

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!