1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন

নিখোঁজ দুই শিশুর মরদেহ পুকুরে

ফেরদৌস আলী, শেরপুর রিপোর্টার
  • প্রকাশিত: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

শেরপুরের নালিতাবাড়ীতে নিখোঁজের প্রায় ১২ ঘণ্টা পর রোহান ও ইসমাইল নামে দুই শিশুর মরদেহ একটি পুকুর থেকে উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) ভোরে উপজেলার কলসপাড় ইউনিয়নের মধ্যনাকশী গ্রামের একটি পুকুরে তাদের মরদেহ ভেসে ওঠে।

নিহত রোহান ওই গ্রামের হযরত আলীর ছেলে ও শিশু শ্রেণির শিক্ষার্থী। ইসমাইল একই এলাকার ওবায়দুল আসলামের ছেলে এবং দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্বজনরা জানান, রোববার (২৩ আগস্ট) দুপুর ১২টার দিকে রোহান ও ইসমাইল নিজ নিজ বাড়ি থেকে বের হয়। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তারা বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা আশপাশের এলাকায় খোঁজাখুঁজি শুরু করেন।

পরে সোমবার ভোরে স্থানীয়রা একটি পুকুরে দুই শিশুর মরদেহ ভাসতে দেখেন। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করেন।

এলাকাবাসী জানান, দুই শিশু মাঝেমধ্যে স্থানীয় জলাশয়ে মাছ ধরতে নামত। তবে তারা ভালোভাবে সাঁতার জানত না।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান দুই শিশুর মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page