টেক জায়ান্ট Apple Inc.-এর আসন্ন ফ্ল্যাগশিপ স্মার্টফোন ‘আইফোন ১৮ প্রো’ নিয়ে প্রযুক্তি বিশ্বে নতুন আগ্রহ তৈরি হয়েছে। ফাঁস হওয়া তথ্যে জানা গেছে, এই মডেলে ডিজাইন, পারফরম্যান্স ও ক্যামেরায় বড় ধরনের আপগ্রেড আসতে পারে।
ডিজাইনের ক্ষেত্রে বড় পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গেছে। দীর্ঘদিনের প্রচলিত ব্ল্যাক কালার বাদ দিয়ে নতুন প্রিমিয়াম রঙ—বারগান্ডি, কফি ব্রাউন, ডিপ পার্পল ও টাইটেনিয়াম সিলভার যুক্ত হতে পারে।
পারফরম্যান্সেও থাকছে বড় উন্নতি। এতে অ্যাপলের নতুন প্রজন্মের শক্তিশালী চিপসেট ব্যবহার হতে পারে, সঙ্গে থাকবে সর্বোচ্চ ১২ জিবি র্যাম এবং ১ টিবি পর্যন্ত স্টোরেজ—যা ভারী কাজ ও গেমিংয়ের জন্য উপযোগী।
ক্যামেরা বিভাগে থাকতে পারে ৪৮ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ এবং ২৪ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এছাড়া ৩,৬৫০ mAh ব্যাটারি, ৪০ ওয়াট ফাস্ট চার্জিং ও ২৫ ওয়াট ম্যাগসেফ ওয়্যারলেস চার্জিং সাপোর্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে।
সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালের সেপ্টেম্বর মাসে আইফোন ১৮ প্রো উন্মোচন হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়