1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন

ট্রাম্পের হুঁশিয়ারির জবাবে ইরানের পাল্টা সতর্কবার্তা

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর হুঁশিয়ারির জবাবে পাল্টা কড়া বার্তা দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মাদ বাঘের গালিবাফ-এর এক শীর্ষ উপদেষ্টা এ সতর্কবার্তা দেন।

আল জাজিরা-র প্রতিবেদনে জানানো হয়, গালিবাফের উপদেষ্টা ও জাতীয় নিরাপত্তা বিশ্লেষক মাহদি মোহাম্মাদি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে বলেন, ট্রাম্পের হাতে এখনো প্রায় ২০ ঘণ্টা সময় রয়েছে, এরপর তার মিত্ররা ‘প্রস্তর যুগে ফিরে যাবে’।

তিনি আরও বলেন, ইরান পিছু হটবে না এবং তারা ইতোমধ্যে এই সংঘাতে জয়ী হয়েছে। ভবিষ্যতে এমন কোনো সমাধানই গ্রহণ করা হবে, যা ইরানের অর্জনকে সুসংহত করবে এবং অঞ্চলে নতুন নিরাপত্তা কাঠামো গড়ে তুলবে।

এর আগে ট্রাম্প ইরানকে হরমুজ প্রণালি পুনরায় খুলতে মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত সময়সীমা বেঁধে দেন (গ্রিনিচ সময় অনুযায়ী বুধবার রাত ১২টা)। নির্ধারিত সময়ের মধ্যে প্রণালি না খুললে সামরিক অভিযান আরও জোরদারের হুঁশিয়ারি দেন তিনি।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহারযোগ্য নহে

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!