পঞ্চগর থেকে ছেড়ে সান্তাহারগামী দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটি রোববার (২৯ মার্চ) সকাল ৭টা ৪৭ মিনিটে সেতাবগঞ্জ রেল স্টেশনে প্রবেশের সঙ্গে সঙ্গেই (গ) বগির চাকা লাইনচ্যুত হয়।
সেতাবগঞ্জ রেল স্টেশন মাস্টার মো. মজনু মিয়া জানান, ট্রেনটির পিছনের ৩য় বগি (গ) লাইনচ্যুত হলেও ঈদ শেষে যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে ট্রেনটি সেই বগি রেখেই রংপুর হয়ে সান্তাহারের উদ্দেশ্যে ছেড়ে যাবে। পরে রিলিফ ট্রেন এসে লাইনচ্যুত বগিটি উদ্ধার করবে।
লাইনচ্যুতের ঘটনায় রেল যোগাযোগে কোনো বিঘ্ন ঘটেনি এবং কোনো যাত্রী আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়