1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০২:২৪ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের ১৫ দফা প্রস্তাবে ইরানের আনুষ্ঠানিক জবাব

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬

যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের দেওয়া ১৫ দফা প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব দিয়েছে ইরান। বৃহস্পতিবার (২৬ মার্চ) এ তথ্য জানিয়েছে দেশটির আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ, একটি নির্ভরযোগ্য সূত্রের বরাতে।

সূত্র জানায়, বুধবার রাতে মধ্যস্থতাকারীদের মাধ্যমে তেহরানের পক্ষ থেকে জবাব পাঠানো হয়েছে এবং এখন যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে ইরান।

ইরান তাদের জবাবে স্পষ্ট করেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ‘আগ্রাসী ও গুপ্তহত্যার’ কর্মকাণ্ড বন্ধ করতে হবে এবং ভবিষ্যতে যুদ্ধ এড়াতে সুনির্দিষ্ট নিশ্চয়তা দিতে হবে। পাশাপাশি যুদ্ধকালীন ক্ষতিপূরণ নির্ধারণ ও পরিশোধের বিষয়টিও নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

এছাড়া লেবাননসহ পুরো অঞ্চলে চলমান সংঘাত বন্ধ এবং ইরান-সমর্থিত প্রতিরোধ গোষ্ঠীগুলোর নিরাপত্তা নিশ্চিত করার শর্তও তুলে ধরেছে তেহরান।

হরমুজ প্রণালীর ওপর ইরানের সার্বভৌম অধিকার আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেওয়ার দাবিও পুনর্ব্যক্ত করা হয়েছে। একই সঙ্গে জেনেভায় পূর্ববর্তী আলোচনায় উত্থাপিত দাবিগুলোও বর্তমান প্রস্তাবনার সঙ্গে যুক্ত থাকবে বলে জানানো হয়।

সূত্রটি আরও দাবি করে, ২০২৫ সালের জুনের ১২ দিনের যুদ্ধসহ সাম্প্রতিক সংঘাতে যুক্তরাষ্ট্র আলোচনার আড়ালে যুদ্ধ শুরু করেছে এবং এবারও একই কৌশল নেওয়ার চেষ্টা করছে।

সূত্র: তাসনিম নিউজ

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!