1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৭:০১ অপরাহ্ন

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

মিডিয়া ডেস্ক
  • Update Time : শনিবার, ২৮ মার্চ, ২০২৬

বৈরী আবহাওয়া কেটে যাওয়ায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে প্রায় ৪ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। শনিবার (২৮ মার্চ) সকাল ৭টার দিকে ফেরি চলাচল শুরু হয়।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) জেসানুল ইসলাম জানান, হঠাৎ করেই নদীতে ঝড়ো হাওয়া ও বৃষ্টি শুরু হয়। নদী উত্তাল হওয়ায় দুর্ঘটনা এড়াতে রাত ৩টা ২০ মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

এ সময় পাটুরিয়া প্রান্তে ৮টি ফেরি ও দৌলতদিয়া প্রান্তে ৪টি ফেরি ঘাটে নোঙর করা হয়েছিল। তবে মাঝ নদীতে কোনো ফেরি ছিল না। বর্তমানে এই নৌরুটে মোট ১২টি ফেরি চলাচল করছে।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!