1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন

ট্রাম্পের হুঁশিয়ারির পর তেহরানে হামলার আশঙ্কা, সাংবাদিকের উদ্বেগ প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর কড়া হুঁশিয়ারির পর ইরানজুড়ে জঙ্গি বিমান হামলা শুরু হয়েছে বলে দাবি করেছেন গাজী আবদুর রশিদ

বুধবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি জানান, তেহরানে রেড অ্যালার্ট জারি করা হয়েছে এবং সম্ভাব্য হামলার আশঙ্কায় মানুষকে নিরাপদ স্থানে সরে যেতে বলা হচ্ছে। পোস্টে তিনি উল্লেখ করেন, স্টুডিওতে কাজ করার সময় আকাশে যুদ্ধবিমান উড়তে দেখা গেছে এবং বোমাবর্ষণের শব্দ শোনা যাচ্ছে বলে ধারণা করছেন।

এর আগে ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে বলেন, যুক্তরাষ্ট্র চাইলে এক রাতেই ইরানকে ধ্বংস করে দিতে পারে এবং সেই সময় খুব কাছেই। তিনি আরও বলেন, ইরানে বড় ধরনের পরিবর্তন ঘটতে পারে এবং সেটি বিশ্বের ইতিহাসে গুরুত্বপূর্ণ মুহূর্ত হতে পারে।

আল জাজিরা-র প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প এমন পরিস্থিতি না চাইলেও ঘটনাপ্রবাহ সেদিকেই এগোচ্ছে বলে মন্তব্য করেছেন। একই সঙ্গে তিনি ইরানের বর্তমান নেতৃত্বের সমালোচনা করে সম্ভাব্য ‘রেজিম চেঞ্জ’-এর কথাও উল্লেখ করেন।

তবে এসব দাবির বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত কোনো তথ্য এখনো পাওয়া যায়নি।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!