মাগুরার শ্রীপুর উপজেলার তারাউজিয়াল-সাচিলাপুর কালী মন্দির চত্বরে দুই দিনব্যাপী অনুষ্ঠানের প্রথম দিনে শুক্রবার রাতে সংবর্ধনা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক মঞ্চায়ন অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন মানব উন্নয়ন সংসদ এ আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান। সংগঠনের সভাপতি ড. মুসাফির নজরুল-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রফেসর নির্মল কুমার সাহা এবং রুবাইয়াত হোসেন খান।
এছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খান হাসান ইমাম সুজা, আলমগীর হোসেন ও কুতুবউদ্দিন আহমেদ প্রমুখ।
আলোচনা সভা শেষে এমপি মনোয়ার হোসেন খানকে সংগঠনের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এর আগে আশরাফ হোসেন পল্টু-র সঞ্চালনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে ওপার বাংলার নাট্যকার রঞ্জন দেবনাথ-এর রচনা এবং ড. মুসাফির নজরুলের নির্দেশনায় সামাজিক নাটক ‘অনুসন্ধান’ মঞ্চায়িত হয়।