যশোর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী Tarique Rahman। আগামী ২৭ এপ্রিল তার এই সফর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী Anindya Islam Amit।
শনিবার (১১ এপ্রিল) দুপুরে যশোর মেডিকেল কলেজের ৫০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রীর এই সফর শুধুমাত্র আনুষ্ঠানিকতা নয়, বরং যশোরের উন্নয়ন কার্যক্রমকে নতুন করে গতিশীল করবে। দীর্ঘদিন ধরে থমকে থাকা উন্নয়ন কার্যক্রম আবারও সচল হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
প্রতিমন্ত্রী আরও জানান, সফরকালে প্রধানমন্ত্রী যশোর মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণ কাজের উদ্বোধন করবেন। পাশাপাশি তার পিতা শহীদ রাষ্ট্রপতি Ziaur Rahman-এর হাতে খনন করা ঐতিহ্যবাহী উলাশী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করবেন।
সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী যশোরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করতে পারেন বলেও ইঙ্গিত দেন তিনি। এছাড়া নির্ধারিত সময় অনুযায়ী তিনি ঈদগাহ ময়দানে একটি জনসভায় অংশ নেবেন। জনসভা শেষে একই দিনে তিনি যশোর ত্যাগ করবেন।
এ সময় জ্বালানি তেল প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বর্তমান পরিস্থিতি একটি বৈশ্বিক সংকটের অংশ, যার প্রভাব বাংলাদেশেও পড়েছে। তবে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে যেন জনগণ কোনো ধরনের ভোগান্তিতে না পড়ে।
তিনি আরও বলেন, বর্তমানে সেচ মৌসুম চলমান থাকায় কৃষকদের বিষয়টি বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। কৃষি উৎপাদন অব্যাহত রাখতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করা হচ্ছে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর জেলা প্রশাসক Mohammad Ashiq Hasan, পুলিশ সুপার Syed Rafiqul Islamসহ স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) এবং বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তারা।
©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহারযোগ্য নহে