1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন

হজ ব্যবস্থাপনায় নির্বাহী কমিটি গঠন, সভাপতি ধর্মমন্ত্রী কায়কোবাদ

মিডিয়া ডেস্ক
  • Update Time : সোমবার, ৩০ মার্চ, ২০২৬

হজ ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে নতুন নির্বাহী কমিটি গঠন করেছে সরকার। কমিটির সভাপতি করা হয়েছে কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ-কে।

রোববার (২৯ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোঃ হুমায়ুন কবির স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ধর্ম মন্ত্রণালয়ের মন্ত্রীকে সভাপতি করে স্বরাষ্ট্র, জনপ্রশাসন, অর্থসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব এবং সরকারি সংস্থার প্রধানদের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

কমিটির দায়িত্ব ও কার্যপরিধি:

  • সুষ্ঠু হজ ব্যবস্থাপনার জন্য প্রয়োজনীয় কর্মপরিকল্পনা প্রণয়ন
  • হজ প্যাকেজ অনুমোদন
  • জাতীয় কমিটির সিদ্ধান্ত বাস্তবায়ন নিশ্চিত করা

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, কমিটির সভায় সভাপতি সভাপতিত্ব করবেন। তবে প্রয়োজনে তার মনোনীত কোনো সদস্য সভা পরিচালনা করতে পারবেন। সভা প্রয়োজন অনুযায়ী অনুষ্ঠিত হবে এবং কমিটি প্রয়োজনে নতুন সদস্য কো-অপ্ট করতে পারবে।

এছাড়া, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কমিটিকে সাচিবিক সহায়তা দেবে।

নতুন এই প্রজ্ঞাপনের মাধ্যমে ২০২৪ সালের ২ অক্টোবর জারিকৃত আগের প্রজ্ঞাপন বাতিল করা হয়েছে।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!