1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন

শাপলা চত্বর ঘটনায় মানবতাবিরোধী মামলায় রুপা ও মোজাম্মেল বাবুকে জিজ্ঞাসাবাদ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বুধবার, ১৭ জুন, ২০২৬

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবুকে জিজ্ঞাসাবাদ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

বুধবার (১৭ জুন) তদন্ত সংস্থা সূত্রে জানা যায়, চলতি সপ্তাহে একাত্তর টেলিভিশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু এবং সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপাকে পৃথকভাবে একদিন করে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তারা নিজেদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে জানান, সংবাদ পরিবেশনের ক্ষেত্রে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী কাজ করেছেন এবং ব্যক্তিগতভাবে কোনো দায় তাদের নেই।

সূত্র আরও জানায়, জিজ্ঞাসাবাদের সময় ৫ আগস্টের আগে ও পরে তৎকালীন প্রধানমন্ত্রীর বিভিন্ন সংবাদ সম্মেলনের ভিডিও ফুটেজ তাদের সামনে উপস্থাপন করা হয়। এ বিষয়ে মোজাম্মেল বাবু দাবি করেন, ওই ফুটেজগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি।

এর আগে ৭ জুন ট্রাইব্যুনাল-১ প্রসিকিউশনের আবেদনের পর তাদের জিজ্ঞাসাবাদের অনুমতি দেয়। একই আদেশে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১০ আগস্ট সময় নির্ধারণ করা হয়।

বর্তমানে এ মামলায় মোট নয়জন গ্রেফতার রয়েছেন। তাদের মধ্যে আছেন সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান, সাবেক আইজিপি একেএম শহিদুল হক, সাবেক ডিআইজি মোল্যা নজরুল ইসলাম, একাত্তর ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টা পরিষদের সভাপতি শাহরিয়ার কবির এবং সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডলসহ আরও অনেকে।

প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে ঢাকাসহ দেশের চারটি স্থানে মোট ৫৮ জন নিহত হন। এর মধ্যে ঢাকায় ৩২ জন, নারায়ণগঞ্জে ২০ জন, চট্টগ্রামে ৫ জন এবং কুমিল্লায় ১ জন নিহত হন বলে তদন্ত সংস্থা জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page