মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদ এবং লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী।
রোববার (২৯ মার্চ) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেছে প্রসিকিউশন। আবেদন দাখিলের সঙ্গে দুপুরে শুনানি হওয়ার কথা রয়েছে।
প্রসিকিউটর গাজী এমএইচ তামিম নিশ্চিত করেছেন, আওয়ামী লীগের শাসনামলে গুমের অভিযোগে মামুন খালেদকে এবং জুলাই গণহত্যার অভিযোগে মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছে।
এর আগে, জুলাই গণঅভ্যুত্থানে মিরপুর থানাধীন দেলোয়ার হত্যা মামলায় মামুন খালেদকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ৫ দিনের রিমান্ড দিয়েছিলেন। এছাড়া মাসুদ উদ্দিন চৌধুরীকে আরেকটি মামলায় রিমান্ড দেওয়া হয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়