1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন

লিবিয়া থেকে গ্রিসগামী নৌকাডুবি: অন্তত ২২ অভিবাসীর মৃত্যু, সুনামগঞ্জের ১০ জন শনাক্ত

মিডিয়া ডেস্ক
  • Update Time : রবিবার, ২৯ মার্চ, ২০২৬

লিবিয়া থেকে সাগরপথে গ্রীস যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনায় অন্তত ২২ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে সুনামগঞ্জ জেলার তিন উপজেলার অন্তত ১০ জন রয়েছেন বলে স্বজনরা নিশ্চিত করেছেন।

শুক্রবার (২৭ মার্চ) গ্রীস কোস্টগার্ড জানায়, একই নৌকা থেকে ২৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে, যাদের মধ্যে ২১ জনই বাংলাদেশি। নিখোঁজদের খোঁজে উদ্ধার তৎপরতা এখনো চলছে।

নিহতদের মধ্যে দিরাই উপজেলা-এর চারজন, দোয়ারাবাজার উপজেলা-এর একজন এবং জগন্নাথপুর উপজেলা-এর পাঁচজন রয়েছেন বলে জানা গেছে।

স্বজনদের তথ্য অনুযায়ী, জনপ্রতি প্রায় ১২ লাখ টাকার বিনিময়ে দালালচক্রের মাধ্যমে তারা লিবিয়া হয়ে গ্রীস যাওয়ার চেষ্টা করেন। নিরাপদ যাত্রার আশ্বাস দিলেও শেষ পর্যন্ত তাদের ঝুঁকিপূর্ণ ছোট নৌকায় তুলে দেওয়া হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকটেই এই প্রাণহানি ঘটেছে।

ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনা এবং জড়িত মানব পাচারকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!