1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন

উত্তরায় গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে গুলিবর্ষণ

মিডিয়া ডেস্ক
  • Update Time : বুধবার, ১১ মার্চ, ২০২৬

রাজধানীর উত্তরা এলাকায় এক গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যায় উত্তরা ৭ নম্বর সেক্টরের ২১ নম্বর সড়কের ২ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। মোটরসাইকেলে করে আসা হেলমেটধারী দুই দুর্বৃত্ত বাড়ির গেটে দুই রাউন্ড গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়।

চারতলা বাড়িটির নাম ‘জান্নাত’। এর মালিক আবুল কাশেম, যিনি একেএসবি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক।

স্থানীয়রা জানান, গুলির পর পুলিশ বাড়ির সামনে থেকে আরও দুটি তাজা গুলি উদ্ধার করেছে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, সাদা মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি প্রথমে বাড়িটি রেকি করে চলে যায়। পরে লোকজনের চলাচল কমে গেলে তারা ফিরে এসে গুলি চালিয়ে পাশের গলি দিয়ে পালিয়ে যায়।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশ-এর উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) মো. মুনিরুজ্জামান বলেন, বাড়ির গেটে দুই রাউন্ড গুলি করা হয়েছে, তবে কেউ হতাহত হয়নি।

ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থল থেকে সিসিটিভি ফুটেজ ও বিভিন্ন আলামত সংগ্রহ করেছে।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!