‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’ প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার সারাদেশের মতো নীলফামারী-তে পালিত হয়েছে বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬।
দিবসটি উপলক্ষে সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয় চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। পরে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডাক্তার আব্দুর রাজ্জাক। তিনি বলেন, ‘ওয়ান হেলথ’ পদ্ধতির সফল বাস্তবায়নের মাধ্যমে মানুষের পাশাপাশি পশুপাখি ও পরিবেশের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে হবে। এই তিনটি ক্ষেত্র সুরক্ষিত থাকলেই একটি সুস্থ পৃথিবী গড়ে তোলা সম্ভব।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন মেডিকেল অফিসার ডাক্তার আতিউর রহমান শেখ এবং সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আবু হেনা মোস্তফা কামালসহ অন্যান্যরা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়