1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:২০ অপরাহ্ন

বাড্ডার গুদারাঘাটে চলন্ত বাসে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

অনলাইন ডেস্ক
  • Update Time : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

রাজধানীর বাড্ডার গুদারাঘাট এলাকায় একটি চলন্ত বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের বারিধারা স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

শুক্রবার (১২ ডিসেম্বর) রাত পৌনে ৮টার দিকে এই অগ্নিকাণ্ড ঘটে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, চলন্ত বাসে আগুন লাগার খবর পাওয়ার পরই ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে সক্ষম হয়। তবে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা প্রাথমিকভাবে নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!