ঘন কুয়াশার কারণে প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া–পাটুরিয়া এবং আরিচা–কাজীরহাট নৌরুটে ফেরি চলাচল আবার স্বাভাবিক হয়েছে।
রোববার দিবাগত রাত (২২ ডিসেম্বর) বিআইডব্লিউটিসির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
এর আগে রোববার সন্ধ্যার পর থেকে নদী এলাকায় ঘন কুয়াশা পড়তে শুরু করে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে কুয়াশার ঘনত্ব আরও বাড়ে। রাত ১০টার দিকে কুয়াশা এতটাই তীব্র হয়ে ওঠে যে নৌপথ ঢেকে যায় এবং পথনির্দেশক মার্কিং বাতিগুলো অস্পষ্ট হয়ে পড়ে।
নৌ দুর্ঘটনা এড়াতে এ অবস্থায় ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয় বলে জানান বিআইডব্লিউটিসির দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাউদ্দিন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়