1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন

শ্রীপুরে দেশীয় মদসহ প্রবাসী আটক

জিল্লুর রহমান সাগর, মাগুরা রিপোর্টার
  • Update Time : রবিবার, ২৯ মার্চ, ২০২৬

মাগুরার শ্রীপুর উপজেলায় গভীর রাতে অভিযান চালিয়ে দেশীয় মদসহ সুলতান আহমেদ নামে এক প্রবাসীকে আটক করেছে পুলিশ। তিনি শ্রীপুর সদর ইউনিয়নের তখলপুর গ্রামের মৃত গোলজার মোল্লার ছেলে এবং দীর্ঘদিন ধরে ফ্রান্স-এ বসবাস করছিলেন।

পুলিশ জানায়, সুলতান আহমেদ বিদেশ থেকে দেশে ফেরার সময় মদ এনে এলাকায় বিক্রি করেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে তাকে মদ্যপ অবস্থায় আটক করা হয় এবং তার কাছ থেকে কেরু অ্যান্ড কোং-এর আনুমানিক ৩০০ মিলি দেশীয় মদ উদ্ধার করা হয়।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ শাহিন মিয়া জানান, তাকে নিজ গ্রাম থেকে হাতেনাতে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও বলেন, এলাকায় মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!