আগামীকাল ৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে বিশ্ব স্বাস্থ্য সংস্থা-এর নির্ধারিত প্রতিপাদ্য “স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ” সামনে রেখে বাংলাদেশে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
দিবসটি উপলক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে সকাল সাড়ে ১০টায় শাহবাগের আবু সাঈদ কনভেনশন সেন্টারে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সরদার মো. সাখাওয়াত হোসেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে থাকবেন ডা. এম এ মুহিত।
অন্যদিকে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ ৭ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত সেবা সপ্তাহ পালন করবে। এর অংশ হিসেবে মিরপুরে তাদের হাসপাতালে “খেলাধুলা বাড়ায় প্রাণ, হৃদয় থাকে শক্তিমান” শীর্ষক একটি সেমিনার আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, ১৯৪৮ সালের ৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য সংস্থার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার দিনটিকে প্রতি বছর বিশ্ব স্বাস্থ্য দিবস হিসেবে পালন করা হয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়