1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
সর্বশেষঃ
স্বৈরাচার ফেরার পথ খুললে দেশের জন্য ভালো হবে না: প্রধানমন্ত্রী নাসিরনগরে পূজামণ্ডপ পরিদর্শনে আজদু মিয়া, শারদীয় শুভেচ্ছা নাম-বেনাম ভুয়া আইডির ছোবলে বিপর্যস্ত সামাজিক সম্প্রীতি, মানহানি ও অর্থ প্রতারণার ঝুঁকিতে সাধারণ মানুষ কানাডার সামরিক প্রশিক্ষণ ঘাঁটিতে আগুন, নিহত ৪ সেনাসদস্য, আহত ৩৯ সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে পূর্বধলায় মানববন্ধন, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সাতক্ষীরা সীমান্তে নিশ্ছিদ্র নিরাপত্তা : দুর্গাপূজায় ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন পূর্বধলার গোহালাকান্দায় পূজা মণ্ডপ পরিদর্শনে ইউএনও-ওসি-পুলিশ প্রশাসন ইশরাকের পদত্যাগের খবর ভিত্তিহীন, দাবি প্রতিমন্ত্রীর দপ্তরের ইশরাকের পিস্তল উঁচিয়ে মাদকবিরোধী অভিযান, শপথ ভঙ্গের অভিযোগ জামায়াতের কক্সবাজারে রিসোর্টে আগুনে ১০ মৃত্যু: সতর্কবার্তা ও জরিমানার পরও চলছিল কার্যক্রম

সুনামগঞ্জে ৫ বোতল ভারতীয় মদসহ দুইজন আটক

কুলেন্দু শেখর দাস, সুনামগঞ্জ রিপোর্টার
  • প্রকাশিত: সোমবার, ১০ আগস্ট, ২০২৬

সুনামগঞ্জ পৌরসভার নবীনগর এলাকায় অভিযান চালিয়ে পাঁচ বোতল ভারতীয় মদসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

রোববার (৯ আগস্ট) বিকেলে সদর মডেল থানার এসআই অভিজিৎ ভৌমিকের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে নবীনগর এলাকায় অভিযান চালায়। এ সময় একটি চলন্ত মোটরসাইকেলের গতিরোধ করে তাতে থাকা দুই ব্যক্তির দেহ তল্লাশি করা হয়। পরে তাদের কাছ থেকে পাঁচ বোতল ভারতীয় ‘এসি ব্ল্যাক’ মদ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন—সুনামগঞ্জ শহরের মোহাম্মদপুর এলাকার মৃত আব্দুল কাদিরের ছেলে মোশারফ হোসেন লিটন (৪০) এবং ষোলঘর এলাকার মৃত সুলতান আহমদের ছেলে আমীর হোসেন (৫০)। মোশারফ হোসেন লিটন স্থানীয় একটি সংবাদপত্রের সুনামগঞ্জ প্রতিনিধি হিসেবে পরিচিত।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মদ উদ্ধারের ঘটনায় তাদের থানায় নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এদিকে, স্থানীয় কয়েকটি সূত্রের বরাতে মোশারফ হোসেন লিটনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগ করা হয়েছে। তবে এসব অভিযোগের স্বাধীন কোনো প্রমাণ তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি এবং পুলিশও এসব অভিযোগের বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি।

সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ পিপিএম মদসহ দুইজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page