1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন

জাহেদ উর রহমানের দিল্লি বিমানবন্দর থেকে ফেরত আসা নিয়ে ভারতের ব্যাখ্যা

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের দিল্লি বিমানবন্দর থেকে ফিরে আসার ঘটনা নিয়ে অবশেষে আনুষ্ঠানিক ব্যাখ্যা দিয়েছে ভারত।

মঙ্গলবার (২৩ জুন) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রনধীর জয়সওয়াল এক ব্রিফিংয়ে এ বিষয়ে কথা বলেন।

রনধীর জয়সওয়াল জানান, বাংলাদেশের প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা ব্যক্তিগত পাসপোর্ট ও সার্ক ভিসা নিয়ে দিল্লি বিমানবন্দরে পৌঁছেছিলেন। বিমানবন্দরে অভিবাসন কর্মকর্তারা তাকে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ করেন এবং পরে ভারতে প্রবেশের অনুমতিও দেওয়া হয়।

তবে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, অনুমতি পাওয়ার পরও তিনি নিজ সিদ্ধান্তে সফর সংক্ষিপ্ত করে ঢাকায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন।

এর আগে, গত ১৪ জুন ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের একটি অনুষ্ঠানে অংশ নিতে দিল্লি যান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। কিন্তু দিল্লি বিমানবন্দরে পৌঁছানোর পর তিনি ইমিগ্রেশন কর্তৃপক্ষের বাধার মুখে পড়েন বলে জানা যায়।

সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, কোনো স্পষ্ট ব্যাখ্যা ছাড়াই তাকে প্রায় আড়াই ঘণ্টা বিমানবন্দরে অপেক্ষা করানো হয়। পরবর্তীতে তিনি দিল্লিতে প্রবেশ না করেই ঢাকার উদ্দেশে ফিরে আসেন।

ঘটনাটি নিয়ে বাংলাদেশে আলোচনা-সমালোচনার মধ্যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই বক্তব্য সামনে এলো।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page