1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন

হাতিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মাহিদুল ইসলাম হিমেল, নোয়াখালী প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচির সূচনা হয়। পরে বিকেলে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয় থেকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি বিশাল র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হাতিয়া সুপার মার্কেটের সামনে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

উপজেলা যুবদলের সদস্য সচিব ফাহিম উদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন হাতিয়া পৌরসভা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মোকারম বিল্লাহ শাহদাৎ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মো. হাছিব উদ্দিন ও মাছউদুর রহমান বাবর, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল হায়দার চৌধুরী সাজ্জাদ, উপজেলা বিএনপি নেতা মাসুম, সাবেক উপজেলা যুবদল সভাপতি নুরআলম জসীম, উপজেলা যুবদলের আহ্বায়ক ইসমাইল হোসেন ইলিয়াছ, ছাত্রদলের আহ্বায়ক রিয়াজ মাহমুদ এবং স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুমন তালুকদারসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আলোচনা সভায় বক্তারা দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান। একই সঙ্গে মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান তারা।

সভায় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page