1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
সর্বশেষঃ
সাড়ে চার ঘণ্টায় ১৩টি স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বাস্তবায়নে চ্যালেঞ্জ, মাঠপর্যায়ে অসংগতি ও সমন্বয়হীনতার অভিযোগ আজ খোলা থাকছে সকল ব্যাংক মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর আগে জানত না ঢাকা ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা কর্মসংস্থানমুখী কারিগরি শিক্ষা গড়ে তুলতে চায় বাংলাদেশ: শিক্ষামন্ত্রী বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ সিরাজদিখানে শিশুদের খেলার মাঠ রক্ষার দাবিতে ৫০০ গ্রামবাসীর মানববন্ধন

দেশজুড়ে বোমা হামলার আশঙ্কার খবর ‘গুজব’: পুলিশ সদর দপ্তর

মিডিয়া ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬

দেশজুড়ে বোমা হামলার আশঙ্কায় সব জেলা ও পুলিশ রেঞ্জে সর্বোচ্চ সতর্কতা জারির খবরকে গুজব বলে দাবি করেছে পুলিশ সদর দপ্তর।

কিছু গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৭ আগস্ট) রাতে দেশের বিভিন্ন এলাকায় দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এ-সংক্রান্ত একটি বার্তা পুলিশের বিভিন্ন ইউনিটে পাঠানো হয়েছে বলেও খবর প্রকাশিত হয়।

প্রচারিত ওই বার্তায় বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সারা দেশে বোমা হামলার সম্ভাবনার কথা জানা গেছে। এ কারণে রাতের চেকপোস্ট, টহল ও মোবাইল ডিউটিতে থাকা পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর কথাও উল্লেখ করা হয়।

তবে বোমা হামলার আশঙ্কায় সারা দেশে সর্বোচ্চ সতর্কতা জারির বিষয়ে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন বলেন, বিষয়টি গুজব।

অন্যদিকে, পুলিশের অপারেশন পর্যায়ের একাধিক কর্মকর্তা হোয়াটসঅ্যাপে ওই বার্তা পাওয়ার কথা নিশ্চিত করেছেন বলে ঢাকা পোস্টের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে পুলিশ সদর দপ্তর বোমা হামলার আশঙ্কার বিষয়টি গুজব বলে দাবি করলেও, প্রচারিত বার্তাটি নিয়ে বিভিন্ন পুলিশ ইউনিটের মধ্যে সতর্কতা নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page