1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
সর্বশেষঃ
বাংলাদেশের ভিসানীতিতে প্রথমবার ই-ভিসা, বিদেশি বিনিয়োগকারীদের জন্য নতুন সুবিধা শেখ হাসিনার দিল্লির বক্তব্যে ভারত সরকারের সমর্থন নেই: রণধীর জয়সওয়াল বেগমগঞ্জে পর্নোগ্রাফি তৈরির অভিযোগে স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৫, উদ্ধার ৪ তরুণী আওয়ামী লীগ পুনর্গঠনের সুযোগ নেই, জামায়াত-এনসিপিকে রাশেদ খানের হুঁশিয়ারি জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে দর্শনার্থীদের ভিড়, সময়সূচি ও টিকিট নিয়ে ভোগান্তি নিরাপত্তার নিশ্চয়তা পেলে দেশে ফিরতে চান সাকিব আল হাসান হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, ডান হাতে অস্ত্রোপচার তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ফেসবুক বিজ্ঞাপনে বিকাশে পেমেন্টের সুবিধা আসছে, চলছে পরীক্ষামূলক কার্যক্রম পূর্বধলায় মাদক-জুয়া ও অপরাধবিরোধী সচেতনতায় ওসি আবদুল্লাহ আল মামুন

ফেসবুক বিজ্ঞাপনে বিকাশে পেমেন্টের সুবিধা আসছে, চলছে পরীক্ষামূলক কার্যক্রম

টেক ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬

বাংলাদেশের ই-কমার্স, এফ-কমার্স ও ডিজিটাল মার্কেটিং খাতের উদ্যোক্তাদের জন্য নতুন একটি সুবিধা চালুর উদ্যোগ নিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। প্রতিষ্ঠানটির বিজ্ঞাপনী প্ল্যাটফর্মে পেমেন্টের মাধ্যম হিসেবে বিকাশ যুক্ত করার কার্যক্রম পরীক্ষামূলকভাবে চালু হয়েছে বলে জানা গেছে।

সংশ্লিষ্টদের মতে, বিকাশের মাধ্যমে ফেসবুক বিজ্ঞাপনের বিল পরিশোধের সুযোগ চালু হলে আন্তর্জাতিক ব্যাংক কার্ডের ওপর উদ্যোক্তাদের নির্ভরতা কমতে পারে। এতে বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য ফেসবুক বিজ্ঞাপন পরিচালনা আরও সহজ হতে পারে।

সম্প্রতি কয়েকজন ব্যবহারকারীর শেয়ার করা স্ক্রিনশটে মেটার Ads Manager-এর ‘Add Payment Method’ অপশনে প্রচলিত ব্যাংক কার্ডের পাশাপাশি বিকাশের নামও দেখা গেছে। কয়েকজন ব্যবহারকারী বিকাশের মাধ্যমে বিজ্ঞাপনের বিল পরিশোধ করতে সক্ষম হয়েছেন বলেও দাবি করেছেন।

এতদিন বাংলাদেশ থেকে ফেসবুক বিজ্ঞাপনের বিল পরিশোধের ক্ষেত্রে আন্তর্জাতিক কার্ড, ডুয়াল-কারেন্সি সুবিধা এবং ব্যাংকিং-সংক্রান্ত বিভিন্ন জটিলতার মুখোমুখি হতে হতো উদ্যোক্তাদের। বিশেষ করে নতুন ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য এসব সুবিধা পাওয়া অনেক সময় ব্যয়বহুল ও সময়সাপেক্ষ হয়ে উঠত।

তবে বিকাশকে পেমেন্ট মাধ্যম হিসেবে যুক্ত করার বিষয়ে এখনো মেটার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি। ফলে পরীক্ষামূলক এই সুবিধা কবে নাগাদ বাংলাদেশের সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত হবে, তা নিশ্চিত নয়।

সংশ্লিষ্টরা মনে করছেন, পরীক্ষামূলক কার্যক্রম সফল হলে ভবিষ্যতে বাংলাদেশের আরও বেশি ব্যবসায়ী ও উদ্যোক্তা স্থানীয় পেমেন্ট ব্যবস্থার মাধ্যমে ফেসবুক বিজ্ঞাপনের বিল পরিশোধের সুযোগ পেতে পারেন। এতে দেশের ই-কমার্স, এফ-কমার্স ও ডিজিটাল মার্কেটিং খাতে অনলাইন বিজ্ঞাপন ব্যবহারের ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি হতে পারে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page