1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
সর্বশেষঃ
রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে গুঞ্জন, এখনো নেই কোনো আনুষ্ঠানিক ঘোষণা ঢাবির এএফ রহমান হলের পাশে ফুটপাত থেকে নবজাতক কন্যাশিশুর মরদেহ উদ্ধার বিশ্বকাপজয়ী স্পেনের তিন তারকা, মেসি-এমবাপ্পে-হালান্ডসহ ফিফার টুর্নামেন্ট সেরা একাদশ ঘোষণা স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নয়: ইসি শ্যামনগরে বন বিভাগের অভিযানে ৭০ বস্তা অবৈধ ঝিনুক জব্দ, আটক ১ যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু, অক্টোবরে প্রথম ধাপের ভোটের লক্ষ্য ইসির মেট্রোরেল ডিপোর সংরক্ষিত এলাকায় ছবি-ভিডিও ধারণের অভিযোগে আউটসোর্সিং কর্মচারী আটক এমপি গাজী নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা, এক আসামি কারাগারে গাজী নজরুলের এমপি পদ থাকবে না, মত আইনজীবী শিশির মনিরের

বজ্রপাতের সময় এসি ব্যবহার নিয়ে সতর্কতা

টেক ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ৬ জুন, ২০২৬

প্রচণ্ড গরমে এসি ব্যবহারের প্রবণতা বেড়েছে। অনেকেই ঝড়-বৃষ্টি বা বজ্রপাতের সময়ও এসি বন্ধ না করেই চালু রাখছেন। তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, এমন পরিস্থিতি বড় ধরনের বৈদ্যুতিক ক্ষতির ঝুঁকি তৈরি করতে পারে।

তাদের মতে, বজ্রপাতের সময় বিদ্যুৎ লাইনে হঠাৎ করে উচ্চ ভোল্টেজ বা পাওয়ার সার্জ সৃষ্টি হয়। এই অতিরিক্ত চাপ এসির সার্কিটে প্রবেশ করলে বিশেষ করে ইনভার্টার এসির ইলেকট্রনিক বোর্ডসহ গুরুত্বপূর্ণ অংশ নষ্ট হয়ে যেতে পারে। শুধু রিমোট দিয়ে এসি বন্ধ করলেই নিরাপদ থাকা যায় না, কারণ বিদ্যুৎ সংযোগ চালু থাকলে লাইনের মাধ্যমেই ঝুঁকি থেকে যায়।

বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, ঝড়-বৃষ্টি বা বজ্রপাতের সময় এসি বন্ধ করে দেয়ালের সুইচ অফ করা এবং সম্ভব হলে প্লাগ খুলে রাখা সবচেয়ে নিরাপদ ব্যবস্থা। পাশাপাশি আউটডোর ইউনিট খোলা জায়গায় থাকলে তা বৃষ্টি ও আর্দ্রতা থেকে সুরক্ষিত স্থানে রাখা উচিত।

এছাড়া বজ্রপাতের সময় শুধু এসিই নয়, টিভি, ওয়াই-ফাই রাউটার ও ডেস্কটপ কম্পিউটারের মতো অন্যান্য বৈদ্যুতিক যন্ত্র ব্যবহারেও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে, কারণ সামান্য অসতর্কতাও বড় ধরনের ক্ষতির কারণ হতে পারে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page