1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন

ফের নির্বাচন হলে অংশ নিতে পারবেন আসলাম চৌধুরী: অ্যাটর্নি জেনারেল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

চট্টগ্রাম-৪ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী বিএনপি নেতা আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল হলেও ভবিষ্যতে ওই আসনে পুনর্নির্বাচন হলে তিনি অংশ নিতে পারবেন বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।

মঙ্গলবার (৩০ জুন) আপিল বিভাগের রায় ঘোষণার পর সুপ্রিম কোর্টে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, “একজন ব্যক্তির অযোগ্যতা নির্দিষ্ট সময়ের জন্য থাকে, তা সারাজীবনের জন্য নয়। যে কারণে ঋণখেলাপির কারণে নির্বাচিত হওয়ার পরও তিনি ফলাফল ভোগ করতে পারেননি। তবে ভবিষ্যতে যদি তিনি সেই অযোগ্যতা দূর করে আইনগতভাবে যোগ্যতা অর্জন করেন, তাহলে নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে কোনো আইনগত বাধা থাকবে না।”

এর আগে মঙ্গলবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ চট্টগ্রাম-৪ আসনে আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল করে রায় দেন। এর ফলে তাঁর নির্বাচনের ফলাফল প্রকাশ করা যাবে না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসলাম চৌধুরী বেসরকারিভাবে বিজয়ী হন। তবে ঋণ খেলাপি সংক্রান্ত মামলায় আদালতের পূর্ববর্তী নির্দেশনার কারণে তাঁর ফলাফল প্রকাশ স্থগিত ছিল। সর্বশেষ আপিল বিভাগের রায়ের মাধ্যমে তাঁর প্রার্থিতা বাতিল হওয়ায় ফলাফল প্রকাশের পথও বন্ধ হয়ে যায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page