1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন

ঈদযাত্রায় ১৫ দিনে ৩৯৪ নিহত, সড়ক দুর্ঘটনাই প্রধান কারণ

মিডিয়া ডেস্ক
  • Update Time : সোমবার, ৩০ মার্চ, ২০২৬

পবিত্র ঈদুল ফিতরকে ঘিরে দেশের সড়ক, রেল ও নৌপথে গত ১৫ দিনে মোট ৩৭৭টি দুর্ঘটনায় ৩৯৪ জন নিহত ও ১,২৮৮ জন আহত হয়েছেন। এর মধ্যে শুধু সড়ক-মহাসড়কেই ৩৪৬টি দুর্ঘটনায় ৩৫১ জন প্রাণ হারান এবং আহত হন ১,০৪৬ জন।

সোমবার (৩০ মার্চ) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি এ তথ্য প্রকাশ করে। সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী জানান, ১৪ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত ঈদযাত্রা ও কর্মস্থলে ফেরা সময়ে এসব দুর্ঘটনা ঘটে।

প্রতিবেদন অনুযায়ী, রেলপথে ২৩টি দুর্ঘটনায় ৩৫ জন নিহত ও ২২৩ জন আহত হয়েছেন। নৌপথে ৮টি দুর্ঘটনায় ৮ জন নিহত, ১৯ জন আহত এবং ৩ জন নিখোঁজ রয়েছেন। একই সময়ে জাতীয় অর্থোপেডিক (পঙ্গু) হাসপাতালে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ভর্তি হয়েছেন ২,১৭৮ জন।

গত বছরের তুলনায় এবারের ঈদে সড়ক দুর্ঘটনা ৮.৯৫ শতাংশ, প্রাণহানি ৮.২৬ শতাংশ এবং আহতের সংখ্যা ২১.০৫ শতাংশ বেড়েছে।

দুর্ঘটনার মধ্যে মোটরসাইকেল শীর্ষে রয়েছে। ১২৫টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৩৫ জন নিহত হয়েছেন, যা মোট মৃত্যুর প্রায় ৩৮ শতাংশ।

প্রতিবেদনে দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে—অদক্ষ চালক, বেপরোয়া গতি, ফিটনেসবিহীন যানবাহন, সড়কের ত্রুটি, ট্রাফিক আইন অমান্য এবং অতিরিক্ত যাত্রী বহন।

সংগঠনটি সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, দক্ষ চালক তৈরি, সড়কের উন্নয়ন, পরিবহন খাতে সুশাসন প্রতিষ্ঠা এবং কঠোর আইন প্রয়োগসহ বিভিন্ন সুপারিশ তুলে ধরে।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!