1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
সর্বশেষঃ
রাজধানীর ৩৩ স্থানে প্রতিমা বিসর্জন, নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ নজরদারি অস্ট্রেলিয়ায় গাড়িচাপায় গুরুতর আহত হেলেন, অভিযুক্তের বিরুদ্ধে তিন অভিযোগ ১ নভেম্বর থেকে পিঠা-পুড়ি, পেঁয়াজু ও ফলের রসের দোকানেও নিবন্ধন বাধ্যতামূলক কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ৩ সেনবাগ উপজেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত, সভাপতি নিজাম ও সাধারণ সম্পাদক আলো বিসর্জনের বিষাদে বিদায় নিলেন দেবী দুর্গা, মণ্ডপে মণ্ডপে সিঁদুর খেলা সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির সাজার তথ্য ছিল না বন্দি তালিকায় হামলা, মামলা ও বাড়িঘর ভাঙচুরের ক্ষত বয়ে বেড়াচ্ছেন বিএনপি নেতা দুলাল নাটোরে বাস-ট্রাক সংঘর্ষ: কৃষিপণ্যের বীজ কিনতে গিয়ে প্রাণ গেল শরীয়তপুরের ৫ ব্যবসায়ীর ২৭ অক্টোবর টোকিওতে জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান

সেনবাগ উপজেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত, সভাপতি নিজাম ও সাধারণ সম্পাদক আলো

মোঃ আবদুল মোতালেব, নোয়াখালী প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

নোয়াখালীর সেনবাগ উপজেলার মিডিয়াকর্মীদের প্রাণের সংগঠন “উপজেলা প্রেসক্লাব সেনবাগ” এর নতুন কার্যনির্বাহী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে উপজেলা প্রেসক্লাবের কার্যালয়ে ক্লাবের ২১ জন সদস্যের মধ্যে ২০জন সদস্যের উপস্থিতে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সাধারন সভা শেষে ক্লাবের সিনিয়র সদস্য রফিকুল ইসলামকে প্রধান নির্বাচন কমিশনার করে তিন সদস্যের একটি নির্বাচন কমিশন গঠন করে গুরুত্বপূর্ন দুইটি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে দ্বিতীয় মেয়াদে সভাপতি নির্বাচিত হন দৈনিক মানবজমিন পত্রিকার প্রতিনিধি নিজাম উদ্দিন খোন্দকার এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক প্রতিবিম্ব পত্রিকার প্রতিনিধি আলাউদ্দিন আলো । ক্লাবের গনতন্ত্র অনুযায়ী সদস্যদের মতামতের ভিত্তিতে বাকী সম্পাদকীয় পদে সমূহ নির্বাচিত করে পূর্নাঙ্গ কমিটি গঠন করা হবে।

ক্লাবের সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক মোহাম্মদ হারুন জানান, প্রেসক্লাবের সদস্যদের প্রত্যক্ষ ভোটে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন সম্পন্ন হয়। এতে ক্লাবের ভোটার তালিকায় অন্তর্ভূক্ত জাতীয় দৈনিক পত্রিকায় কর্মরত ২০ জন সাংবাদকর্মী অংশগ্রহণ করেন। ক্লাবের কেউ সরাসরি প্রাথী না হয়ে, সবাই প্রার্থী সবাই ভোটার এই পদ্ধতিতে ব্যালেট পেপারে গোপন ভোটের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করেন। উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ক্লাবের সভাকক্ষে দুই ঘন্টা ব্যাপী ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় এবং ৯৯% ভোট কাস্ট হয়। অনুষ্ঠিত এ নির্বাচনে সদস্যরা লাইনে দাঁড়িয়ে ব্যালেট পেপার হাতে নিয়ে গোপন কক্ষে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নতুন নেতৃত্ব গঠন করেন।

ভোটের ফলাফলে সভাপতি পদে নিজাম উদ্দিন খন্দকার পেয়েছেন ১৬ ভোট সাধারণ সম্পাদক পদে আলাউদ্দিন আলো পেয়েছেন ১৮ ভোট। ২ভোট বাতিল হয়।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ রফিকুল ইসলাম ও সহকারি নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন মোঃ সাহাব উদ্দিন ও মোঃ মনোয়ারুল হক।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page