1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন

ওয়াদা ভঙ্গ করেছে সরকার: জামায়াত আমির

এম আর রোমেল, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সরকার ওয়াদা দিয়ে তা লঙ্ঘন করেছে। জনগণ তাদের ক্ষমা করবে না। ১১ দলীয় ঐক্য জনগণের পাশে রয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) ১১ দলীয় ঐক্যের লংমার্চ কর্মসূচি উপলক্ষে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইলে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘আপনাদের সঙ্গীরা লড়াই করেছিলেন। আপনাদের সঙ্গীদের শহীদদের দাবি পূরণ হয়েছে? হয়নি। সেই দাবি পূরণ করার জন্য আমরা রাস্তায় নেমেছি। ইনশাআল্লাহ দাবি পূরণ করে ঘরে ফিরব।’

তিনি বলেন, ‘আমরা রাস্তায় নেমেছি গণভোটের গণরায় বাস্তবায়নের জন্য। রাস্তায় নেমেছি ২৪-এর চার্টার বাস্তবায়নের জন্য। আমরা রাস্তায় নেমেছি চুলায় গ্যাস ফিরিয়ে দেওয়ার জন্য। আপনাদের ঘরে বিদ্যুৎ ও বাতি জ্বালানোর ব্যবস্থা করার জন্যও আমরা রাস্তায় নেমেছি।’

জামায়াত আমির আরও বলেন, ‘আমাদের ঐক্যবদ্ধ চেষ্টা আল্লাহ কবুল করবেন। আমরা ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়ব, ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন, আমাদের এই লংমার্চ যেন সফল হয়। আজকে শুরু, শেষ নয়। ইনশাআল্লাহ বিজয়ের হাসি হেসে আপনারা ঘরে ফিরবেন।’

পথসভায় ১১ দলীয় ঐক্যের বিভিন্ন দলের নেতারা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখপাত্র আসিফ মাহমুদ, মুখ্য সংগঠক সারজিস আলম, সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, এলডিপির চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানসহ বিভিন্ন দলের নেতারা ছিলেন।

এ ছাড়া নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মাঈনুদ্দিন আহমেদ এবং জাতীয় নাগরিক পার্টির নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক যুবায়ের আহমেদ সরদারসহ স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page