নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের আসন্ন ওয়ানডে সিরিজ আগামী ১৭ এপ্রিল থেকে মাঠে গড়াবে। শুরুতে ম্যাচগুলো দিবারাত্রির হওয়ার কথা থাকলেও জ্বালানি সংকটের কারণে সময়সূচিতে পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিসিবি জানায়, ওয়ানডে সিরিজের সব ম্যাচ এখন বেলা ১১টায় শুরু হবে। এছাড়া ওয়ানডের পর অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলোও দিনের আলোতেই আয়োজন করা হবে, যা শুরু হবে দুপুর ২টায়।
এর আগে বুধবার বিসিবির এডহক কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি তামিম ইকবাল সময় পরিবর্তনের ইঙ্গিত দেন। তিনি জানান, বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে ম্যাচগুলো দিনের বেলায় আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়