1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
সর্বশেষঃ
রাঙামাটির কৃতি সন্তান মো. সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ফুটপাথ দখলমুক্ত হওয়ায় স্বস্তি, অভিযান অব্যাহত রাখার দাবি নগরবাসীর আজ মহাসপ্তমী: দুর্গোৎসবের দ্বিতীয় দিনে দেবী দুর্গার আরাধনা সাভার সেনানিবাসে সেনাবাহিনীর সাত ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী সাড়ে চার ঘণ্টায় ১৩টি স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বাস্তবায়নে চ্যালেঞ্জ, মাঠপর্যায়ে অসংগতি ও সমন্বয়হীনতার অভিযোগ আজ খোলা থাকছে সকল ব্যাংক মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর আগে জানত না ঢাকা ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী

পাকিস্তানে নিরাপত্তা বাহিনী ও সশস্ত্র গোষ্ঠীর সংঘর্ষে নিহত ৩০

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ৮ জুলাই, ২০২৬

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে নিরাপত্তা বাহিনী ও একটি সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১১ জন নিরাপত্তা বাহিনীর সদস্য এবং ১৯ জন সশস্ত্র গোষ্ঠীর সদস্য রয়েছেন। পাকিস্তানি কর্তৃপক্ষ নিহত সশস্ত্র সদস্যদের ‘সন্ত্রাসী’ হিসেবে উল্লেখ করেছে।

দেশটির নিরাপত্তা সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদ সংস্থা আনাদোলু।

নিরাপত্তা সূত্র জানায়, বেলুচিস্তানের একটি গুরুত্বপূর্ণ মহাসড়ক অবরোধ করলে তা সরাতে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। এ সময় উভয় পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে সশস্ত্র গোষ্ঠীর আরও কয়েকজন সদস্য আহত হয়েছেন বলেও জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

সাম্প্রতিক মাসগুলোতে বেলুচিস্তানে ধারাবাহিক সহিংস ঘটনার মধ্যে এটি সর্বশেষ। এর আগের দিন জিয়ারত জেলায় সশস্ত্র ব্যক্তিদের সঙ্গে পৃথক এক সংঘর্ষে নয়জন পুলিশ সদস্য নিহত হন।

খনিজসম্পদে সমৃদ্ধ বেলুচিস্তান প্রদেশ চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডরের (সিপিইসি) গুরুত্বপূর্ণ অংশ। দীর্ঘদিন ধরে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র তৎপরতার কারণে অঞ্চলটি অস্থিতিশীল হয়ে রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page