1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০২:৫২ অপরাহ্ন

প্রতিমন্ত্রীর পরিদর্শনের পর যশোরে তেলপাম্পে অভিযান, জরিমানা

দিদারুল, স্টাফ রিপোর্টার, যশোর
  • Update Time : শনিবার, ২৮ মার্চ, ২০২৬

যশোরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের আকস্মিক তেলপাম্প পরিদর্শনের পরপরই জেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালানো হয়েছে।

শুক্রবার রাত আনুমানিক ১০টার দিকে ঢাকা রোডের মনির উদ্দিন তেলপাম্পে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহাইব হাসান আকন্দের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, যশোরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান।

অভিযানকালে পাম্পে থাকা বিদেশি মবিলে আমদানিকারকের সিল না থাকা এবং পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করার প্রমাণ পাওয়া যায়। এসব অনিয়মের কারণে কর্তৃপক্ষের কাছ থেকে ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং ভবিষ্যতে এমন কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।

এর আগে রাত প্রায় ৮টার দিকে প্রতিমন্ত্রী মনির উদ্দিন তেলপাম্প ও যাত্রীক তেলপাম্প পরিদর্শন করেন। এ সময় তিনি আমদানি ও বিক্রির বিভিন্ন নথিপত্র যাচাই করে একাধিক অসঙ্গতি খুঁজে পান এবং তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসককে নির্দেশ দেন।

প্রতিমন্ত্রীর নির্দেশনার পরপরই প্রশাসনের এই অভিযান পরিচালিত হয়।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!