ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ বেশ কয়েকজন শীর্ষ নেতা ও সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ এ তথ্য নিশ্চিত করেছে।
সংস্থাটি জানায়, শনিবার (২৮ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্র–ইসরায়েলের যৌথ হামলায় খামেনিসহ ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান আবদোল রহিম মৌসাভি এবং প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ নিহত হন।
নিহতদের তালিকায় আরও রয়েছেন খামেনির নিরাপত্তা উপদেষ্টা আলী শামখানি এবং ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান কমান্ডার মোহাম্মদ পাকপুর।
এছাড়াও ইরানের সশস্ত্র বাহিনীর আরও কয়েকজন শীর্ষ কমান্ডার নিহত হয়েছেন। তাদের নাম পরে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বলে জানিয়েছে আইআরএনএ।
সূত্র: আল জাজিরা
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়