1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন

বৈশ্বিক অস্থিরতায়ও জ্বালানি তেলের দাম অপরিবর্তিত

মিডিয়া ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

বৈশ্বিক অস্থিরতার মধ্যেও দেশে জ্বালানি তেলের দাম আপাতত অপরিবর্তিত রাখার ঘোষণা দিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি জানান, প্রতি মাসে মূল্য সমন্বয় পর্যালোচনা করা হয় এবং আগামী মাসে দাম বাড়ানো হবে কি না তা মন্ত্রিসভা বৈঠকে সিদ্ধান্ত হবে।

মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় সংসদ-এ বক্তব্যে তিনি বলেন, মধ্যপ্রাচ্যের উত্তেজনা এবং মার্কিন-ইসরায়েলি হামলার পর হরমুজ প্রণালী ঘিরে পরিস্থিতির কারণে বৈশ্বিক জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটেছে। ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দামে অস্থিরতা তৈরি হয়েছে।

তবে দেশে পর্যাপ্ত মজুদ রয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী। বর্তমানে ডিজেল, অকটেন ও পেট্রোলের যথেষ্ট মজুদ রয়েছে এবং এপ্রিলের মধ্যে আরও সরবরাহ আসবে। এতে শিল্প, কৃষি ও সাধারণ মানুষের ওপর প্রভাব কম থাকবে।

তিনি আরও বলেন, দক্ষিণ এশিয়ার অনেক দেশ ইতোমধ্যে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে, তবে বাংলাদেশ এখনো স্থিতিশীল মূল্য বজায় রেখেছে।

অবৈধ মজুত ও পাচার রোধে দেশজুড়ে অভিযান চালানো হচ্ছে জানিয়ে তিনি বলেন, ৩ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ৩৪২টি অভিযানে ২,৪৫৬টি মামলা হয়েছে, ৩১ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং ৪০ লাখ লিটারের বেশি তেল উদ্ধার করা হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জেলা পর্যায়ে মনিটরিং টিম গঠন এবং প্রযুক্তির মাধ্যমে নিয়মিত তদারকি জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!