1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন

২০২৭ সালের হজ প্যাকেজে খরচ কমানোর উদ্যোগ

মিডিয়া ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

২০২৭ সালের হজ প্যাকেজ প্রণয়ন ও ঘোষণার সময় হজযাত্রীদের সুযোগ-সুবিধা ও চাহিদা বিবেচনায় ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ

মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় সংসদ-এ সরকারি দলের সদস্য লুৎফুর রহমানের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

ধর্মমন্ত্রী বলেন, ২০২৬ সালের হজ প্যাকেজ ঘোষণা অনুযায়ী হজের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। প্যাকেজভুক্ত সৌদি আরব ও বাংলাদেশ অংশের বিভিন্ন খরচ ইতোমধ্যে পরিশোধ করা হয়েছে।

তিনি আরও জানান, সৌদি সময়সূচি অনুযায়ী ভিসাসহ সব কার্যক্রম সম্পন্ন হয়েছে এবং আগামী ১৮ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হবে।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!