1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন

ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক ঘিরে ইসলামাবাদ-রাওয়ালপিন্ডিতে ছুটি ও কড়া নিরাপত্তা

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠককে কেন্দ্র করে পাকিস্তানের ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে দুই দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা এবং চলাচলে আরোপ করা হয়েছে কঠোর বিধিনিষেধ।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) ইসলামাবাদে সরকারি ছুটি ঘোষণা করে ক্যাবিনেট ডিভিশন। দেশটির চার দিনের কর্মসপ্তাহ অনুযায়ী শুক্রবার আগেই ছুটি ছিল। এর সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় টানা চার দিনের জন্য সরকারি কার্যক্রম বন্ধ থাকবে। রাওয়ালপিন্ডির ডেপুটি কমিশনার হাসান ওয়াকার চীমাও ৯ ও ১০ এপ্রিল ছুটি ঘোষণা করেছেন।

এই সময়ে সব সরকারি অফিস বন্ধ থাকবে এবং কর্মকর্তা-কর্মচারীদের বাসা থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ছুটির সময় শহর ত্যাগ না করার নির্দেশও দেওয়া হয়েছে।

নিরাপত্তার অংশ হিসেবে ইসলামাবাদের রেড জোনসহ আশপাশের এলাকায় যান চলাচল সীমিত করা হয়েছে। শুধুমাত্র সরকারি যানবাহন চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। ফেডারেল কনস্টিটিউশনাল কোর্ট, ইসলামাবাদ হাইকোর্ট ও নির্বাচন কমিশনসহ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানও সাময়িকভাবে বন্ধ থাকবে।

বিদেশি প্রতিনিধিদলের নিরাপদ চলাচল নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ট্রাফিক পুলিশ নাগরিকদের অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে এবং বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দিয়েছে। এছাড়া বৃহস্পতিবার থেকে ভারী যানবাহনের ইসলামাবাদে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

এসব কারণে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডির স্বাভাবিক জনজীবনে বড় ধরনের প্রভাব পড়তে পারে।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!