1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন

জ্বালানি সাশ্রয়ে ঢাবির অফিস সময়সূচিতে পরিবর্তন

মিডিয়া ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সরকারি উদ্যোগের অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়-এর অফিস সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অফিস কার্যক্রম চলবে।

মঙ্গলবার (৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মুনসী শামস উদ্দিন আহম্মদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন-এর নির্দেশনা অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন সময়সূচি অনুযায়ী শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সময়সূচি কার্যকর থাকবে।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!