1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন

মিরপুরের রূপনগরে গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউনে আগুনে ৯ জনের মৃত্যু

ডেস্ক নিউজ
  • Update Time : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

রাজধানীর মিরপুরের রূপনগরে একটি গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও বেশ কয়েকজন দগ্ধ হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম। তিনি বলেন, “এখন পর্যন্ত আগুনের ঘটনায় নয়জন নিহত হয়েছেন। সদর দপ্তর থেকে একটি সার্চিং টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে উদ্ধার ও অনুসন্ধান কার্যক্রম চালানোর জন্য। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।”

ফায়ার সার্ভিস জানায়, সকাল ১১টা ৪০ মিনিটের দিকে রূপনগর এলাকার গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউনে আগুন লাগার খবর পাওয়া যায়। সংবাদ পাওয়ার পর ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ১১টা ৫৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে, পাশাপাশি ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের সূত্রপাতের কারণ জানার চেষ্টা চলছে।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!