1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:২৪ অপরাহ্ন

রাঙ্গামাটিতে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেফতার

লিমন, স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম
  • Update Time : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

রাঙ্গামাটি জেলা শহরের কোতয়ালী থানাধীন এলাকায় অভিযান চালিয়ে সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা একটি রাজনৈতিক মামলায় এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৪ ডিসেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে ভেদভেদী এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. সিরাজ উদ্দিন (৪৮)। তিনি রাঙ্গামাটি পৌরসভার ০৬ নম্বর ওয়ার্ডের ভেদভেদী পিডিবি কলোনী এলাকার বাসিন্দা এবং ওই ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, মো. সিরাজ উদ্দিনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা একটি রাজনৈতিক মামলা বর্তমানে বিচারাধীন রয়েছে। এরই অংশ হিসেবে বুধবার বিশেষ অভিযান চালিয়ে কোতয়ালী থানা পুলিশ তাকে আটক করে।

রাঙ্গামাটি কোতয়ালী থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে। পাশাপাশি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!