1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন

যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান, স্থায়ী সমাধানে ১০ দফা পরিকল্পনা দিল ইরান

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

পাকিস্তানের মাধ্যমে পাঠানো যুক্তরাষ্ট্রের ১৫ দফা যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটির মতে, অস্থায়ী যুদ্ধবিরতি যুক্তরাষ্ট্রকে ভবিষ্যৎ হামলার প্রস্তুতির সুযোগ করে দেয়।

সোমবার (৬ এপ্রিল) তেহরানে সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, সময়সীমা বেঁধে দেওয়া বা হুমকির মধ্যে কোনো আলোচনা গ্রহণযোগ্য নয়। তিনি প্রস্তাবটিকে ‘অযৌক্তিক’ বলে মন্তব্য করেন।

ইরান জানিয়েছে, তারা যুদ্ধবিরতির পরিবর্তে ‘চাপিয়ে দেওয়া যুদ্ধের স্থায়ী অবসান’ চায়। এ লক্ষ্যে তারা ১০ দফা পরিকল্পনা মধ্যস্থতাকারীদের কাছে জমা দিয়েছে, যদিও বিস্তারিত প্রকাশ করা হয়নি।

জাতীয় নিরাপত্তার বিষয় বিবেচনায় ইরান নিজস্ব শর্তে সমাধান চায় বলেও উল্লেখ করেন বাঘাই।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!