1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন

মাহে রমজানে আত্মশুদ্ধি ও সমাজ পুনর্গঠনের আহ্বান জামায়াত আমিরের

মিডিয়া ডেস্ক
  • Update Time : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬

পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশবাসী ও প্রবাসে থাকা সব বাংলাদেশিকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন শফিকুর রহমান। রহমত, মাগফিরাত ও নাজাতের এই মাসকে আত্মশুদ্ধি ও সমাজ পুনর্গঠনের হাতিয়ার হিসেবে গ্রহণের আহ্বান জানান তিনি।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ শুভেচ্ছা বার্তা দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী-র আমির।

বার্তায় তিনি উল্লেখ করেন, বছর ঘুরে আবারও পবিত্র রমজান এসেছে—আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলা কুরআন নাজিলের এ মাসে ইবাদতের সুযোগ দিয়েছেন। মুসলিম উম্মাহকে কুরআনের শিক্ষা ধারণ ও অনুশীলনের মাধ্যমে নিজেদের পরিশুদ্ধ করার তাগিদ দেন তিনি। পাশাপাশি একটি বরকতময় সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

বিবৃতিতে আরও বলা হয়, রমজানের পবিত্রতা মানুষের জীবন থেকে গ্লানি, পাপাচার ও সীমালঙ্ঘনের মানসিকতা দূর করুক। ইবাদতের পাশাপাশি অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিতে সামর্থ্যবানদের প্রতি আহ্বান জানান জামায়াত আমির।

সবশেষে দেশের সমৃদ্ধি কামনা করে তিনি দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন প্রিয় জন্মভূমির ওপর রহমত নাজিল করেন, দেশে শান্তি বজায় রাখেন এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি সুন্দর জনপদ গড়ে তোলার তৌফিক দান করেন।

More News Of This Category
বাংলাদেশে ভয়মুক্ত সাংবাদিকতার পরিবেশ তৈরি করা হবে বলে জানিয়েছেন নতুন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা সোয়া একটার দিকে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এসময় নিজের রাজনৈতিক জীবনের কথা উল্লেখ করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন। বাংলাদেশের অর্থনীতি সকল মানুষের জন্য হতে হবে: অর্থমন্ত্রী তিনি বলেন, তিনি নিজেও জানেন, ভয়ভীতির মধ্যে যারা বাস করেন, তাদের কী ধরনের মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হয়। বিশেষ করে গণমাধ্যমের মতো এ রকম পেশায় যারা কাজ করেন। তাদের যদি সারাক্ষণ নজরদারির মধ্যে থাকতে হয়। জহির উদ্দিন আরও বলেন, সমস্যা যেহেতু আমরা জানি, প্রধানমন্ত্রী (তারেক রহমান) যেহেতু তার পরিকল্পনার মধ্যে গণমাধ্যমের স্বাধীনতার পরিকল্পনা দিয়েছেন, তাহলে আমরা বাংলাদেশে একটা ভয়মুক্ত সাংবাদিকতার পরিবেশ তৈরি করব, ইনশা আল্লাহ।

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!