1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:৩০ অপরাহ্ন

সচিবালয়ে প্রধানমন্ত্রীর প্রথম কর্মদিবস, বিকেলে মন্ত্রিসভার বৈঠক

মিডিয়া ডেস্ক
  • Update Time : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬

নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে সচিবালয়ে পৌঁছান। সেখানে মন্ত্রিপরিষদ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে স্বাগত জানান।

নতুন ১ নম্বর ভবনের তৃতীয় তলায় প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত কার্যালয়ে তিনি প্রথম দিনের মতো দাপ্তরিক কার্যক্রম শুরু করেন।

একই ভবনের তৃতীয় তলায় বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক। এতে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী নিজেই। বৈঠকটি মূলত পরিচিতিমূলক হলেও সরকারের অগ্রাধিকার বিষয়গুলো নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হওয়ার কথা রয়েছে।

এর আগে সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধ-এ মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!