1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০২:৪১ অপরাহ্ন

নোয়াখালীর হাতিয়ায় দোতলা থেকে পড়ে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী গুরুতর আহত

মাহিদুল ইসলাম হিমেল, নোয়াখালী প্রতিনিধি
  • Update Time : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

নোয়াখালীর হাতিয়া উপজেলার পূর্ব চর চেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী সাইফা আলম (রোল নং-৭) স্কুল চলাকালীন সময়ে দোতলা ভবন থেকে পড়ে গুরুতর আহত হয়েছে।

জানা গেছে, ২৯ মার্চ বিকেল আনুমানিক ৩টা ১০ মিনিটে সহপাঠীর ধাক্কায় সাইফা দোতলা থেকে নিচে পড়ে যায়। এতে সে গুরুতরভাবে আহত হয়।

পরবর্তীতে তাকে দ্রুত উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। বর্তমানে সে ধানমন্ডির সুপার স্পেশালাইজড হাসপাতালে আইসিইউতে ভর্তি রয়েছে।

সাইফা আলমের পিতা নুরুল আলম সাহেদ, স্থানীয় মাইজদী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক, তার মেয়ের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।

এছাড়া হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাইফার মামা মুহাম্মদ ইকবাল উদ্দিন রাশেদও তার ভাগ্নির দ্রুত সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।

ঘটনাটি এলাকায় উদ্বেগ ও সহমর্মিতার সৃষ্টি করেছে। সচেতন মহল স্কুলের নিরাপত্তা ব্যবস্থা জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!