স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, আগামী ৩ মে থেকে দেশের অবশিষ্ট সব জেলা ও উপজেলায় একযোগে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু হবে।
রোববার (৫ এপ্রিল) ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি টিকাদান কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, এর আগে ১২ এপ্রিল থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, ময়মনসিংহ এবং বরিশাল এলাকায় টিকাদান কার্যক্রম শুরু হবে। ইতোমধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও ইউনিসেফের পরামর্শে ১৮ জেলার ৩০ উপজেলায় এই কর্মসূচি চালু হয়েছে।
তিনি আরও বলেন, অতীতের অবহেলার কারণেই দেশে হামের প্রকোপ বেড়েছে, তাই এখন সময় নষ্ট না করে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে।
সরকার আশা করছে, এই কর্মসূচির মাধ্যমে সারাদেশে হামের বিস্তার নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়